১। সমস্যা-১: দাগ কী এবং দাগ নম্বর কোথায় পাওয়া যায়, জানেন না।
কোন অফিসে যাবেন: ভূমি অফিস/সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: খতিয়ান ও মৌজা নকশা দেখে দাগ শনাক্ত করুন।

২। সমস্যা-২: সাবেক দাগ ও হাল দাগের পার্থক্য জানেন না।
কোন অফিসে যাবেন: সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: CS/SA/RS/BS রেকর্ড ও নকশা মিলিয়ে সাবেক-হাল দাগের সম্পর্ক বের করুন।

৩। সমস্যা-৩: দলিলে সাবেক দাগ, কিন্তু বর্তমান রেকর্ডে অন্য দাগ।
কোন অফিসে যাবেন: সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: দাগ পরিবর্তনের ধারাবাহিকতা যাচাই করে বর্তমান দাগ নিশ্চিত করুন।

৪। সমস্যা-৪: দলিলের জমির পরিমাণ ও নকশার পরিমাণ মিলছে না।
কোন অফিসে যাবেন: সেটেলমেন্ট অফিস/ভূমি অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: দলিল, খতিয়ান ও নকশা পাশাপাশি মিলিয়ে ভুলটি কোথায়, তা নির্ধারণ করুন।

৫। সমস্যা-৫: দাগে নিজের জমির অবস্থান কোথায়, বুঝতে পারছেন না।
কোন অফিসে যাবেন: সেটেলমেন্ট অফিস/আমিন
কী কী প্রদক্ষেপ নেবেন: মৌজা নকশার সঙ্গে মাঠের অবস্থান মিলিয়ে জমি শনাক্ত ও পরিমাপ করুন।

৬। সমস্যা-৬: একই দাগে একাধিক মালিক বা অংশীদার।
কোন অফিসে যাবেন: ভূমি অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: খতিয়ান, দলিল ও ওয়ারিশের হিস্যা যাচাই করে নিজের অংশ নির্ধারণ করুন।

৭। সমস্যা-৭: দাগের সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ।
কোন অফিসে যাবেন: ভূমি অফিস/সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: রেকর্ড ও নকশার ভিত্তিতে সীমানা যাচাই করুন; মালিকানা বিরোধ হলে আদালতে যান।

৮। সমস্যা-৮: দলিলে দাগ নম্বর ভুল লেখা হয়েছে।
কোন অফিসে যাবেন: সাব-রেজিস্ট্রি অফিস/প্রযোজ্য ক্ষেত্রে আদালত
কী কী প্রদক্ষেপ নেবেন: মূল দলিল, পূর্বের দলিল, খতিয়ান ও নকশা যাচাই করে সংশোধনের ব্যবস্থা নিন।

৯। সমস্যা-৯: এক দাগ থেকে জমি কিনেছেন, কিন্তু কোন অংশটি নিজের, জানেন না।
কোন অফিসে যাবেন: ভূমি/সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: দলিলের চার সীমানা ও পরিমাণ অনুযায়ী নকশায় অংশ চিহ্নিত করে মাঠে পরিমাপ করুন।

১০। সমস্যা-১০: দাগ ঠিক আছে, কিন্তু দখলে জমি কম-বেশি।
কোন অফিসে যাবেন: ভূমি অফিস/সেটেলমেন্ট অফিস; প্রযোজ্য হলে আদালত
কী কী প্রদক্ষেপ নেবেন: দলিল-খতিয়ান-নকশা-দখল, চারটি মিলিয়ে কারণ নির্ধারণ করুন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিন।

মনে রাখবেন: দলিল + খতিয়ান + সাবেক-হাল দাগ + নকশা + মাঠে অবস্থান + দখল, এই ছয়টি বিষয় মিলিয়ে দেখলেই জমির প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

Author: Md. Akramul Islam
Advocate Bangladesh Supreme Court

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *