আমরা প্রায়ই জমির খতিয়ানের বিভিন্ন সমস্যা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ি। কোথায় বা কার কাছে গেলে সমাধান পাব, তা বুঝে উঠতে পারি না। এখানে খতিয়ান-সম্পর্কিত ১০টি সমস্যার ক্ষেত্রে কোন অফিসে যাবেন এবং কী প্রদক্ষেপ নেবেন, তা তুলে ধরা হলো-
১। সমস্যা-১: নামের বানান ভুল
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি) (AC Land)
কী কী প্রদক্ষেপ নেবেন: রেকর্ড সংশোধনের আবেদন করুন; পুরোনো খতিয়ান, দলিল ও পরিচয়পত্র দিন।
২। সমস্যা-২: পিতা/স্বামীর নাম ভুল
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি) (AC Land)
কী কী প্রদক্ষেপ নেবেন: সংশোধনের আবেদন দিন এবং প্রমাণপত্র জমা দিন।
৩। সমস্যা-৩: দাগ নম্বর ভুল
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)/সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: দাগসূচি, নকশা ও পূর্বের খতিয়ান মিলিয়ে সংশোধনের আবেদন করুন।
৪। সমস্যা-৪: খতিয়ানে দাগ বাদ গেছে
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)/সেটেলমেন্ট অফিস
কী কী প্রদক্ষেপ নেবেন: দাগসূচি, ওয়ার্কিং ভলিউম ও নকশা জমা দিয়ে আবেদন করুন।
৫। সমস্যা-৫: জমির পরিমাণ ভুল
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি) (প্রয়োজনে সেটেলমেন্ট অফিস)
কী কী প্রদক্ষেপ নেবেন: দলিল, নকশা ও পূর্বের রেকর্ড যাচাই করে সংশোধনের আবেদন করুন।
৬। সমস্যা-৬: হিস্যার পরিমাণ ভুল
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)
কী কী প্রদক্ষেপ নেবেন: উত্তরাধিকার/দলিল/নামজারি রেকর্ড যাচাই করে সংশোধনের আবেদন করুন।
৭। সমস্যা-৭: ওয়ারিশের নাম বাদ গেছে
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)
কী কী প্রদক্ষেপ নেবেন: ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ ও পূর্বের খতিয়ান দিয়ে নামজারি/রেকর্ড সংশোধনের আবেদন করুন।
৮। সমস্যা-৮: মৃত ব্যক্তির নাম খতিয়ানে আছে
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)
কী কী প্রদক্ষেপ নেবেন: ওয়ারিশদের নামে নামজারি ও রেকর্ড হালনাগাদের আবেদন করুন।
৯। সমস্যা-৯: ক্রেতার নাম খতিয়ানে ওঠেনি
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)
কী কী প্রদক্ষেপ নেবেন: রেজিস্ট্রি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করুন।
১০। সমস্যা-১০: জমি কিনেছেন, কিন্তু বিক্রেতার নামই রেকর্ডে আছে
কোন অফিসে যাবেন: সহকারী কমিশনার (ভূমি)
কী কী প্রদক্ষেপ নেবেন: রেজিস্ট্রি দলিলের ভিত্তিতে নামজারি করুন; প্রয়োজনে দখল/স্বত্বের প্রমাণ দিন।
* গুরুত্বপূর্ণ: শুধু বর্তমান খতিয়ান দেখে সিদ্ধান্ত নেবেন না। CS → SA → RS → BS/বর্তমান রেকর্ড → দলিল → নামজারি → দখল → নকশা, এই ধারাবাহিকতা মিলিয়ে দেখতে হবে।
Author: Md. Akramul Islam
Advocate Bangladesh Supreme Court